× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় আরেক খালিস্তানপন্থি যুবক নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৬ পিএম

সুখদুল সিং ওরফে সুখা দুনেকে। ছবি : সংগৃহীত

সুখদুল সিং ওরফে সুখা দুনেকে। ছবি : সংগৃহীত

কানাডায় স্থানীয় সময় বুধবার খালিস্তানপন্থি আরেক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সুখদুল সিং। যিনি সুখা দুনেকে নামে বেশি পরিচিত।

বুধবার (২০ সেপ্টেম্বর) কানাডার উইনিপেগে অজ্ঞাতরা গুলি করে তাকে হত্যা করে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের বড় কণ্ঠস্বর।

কানাডায় খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যার ঘটনায় অটোয়া ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের পারদ যখন ক্রমে নামছে ঠিক তখনই সুখা দুনেকে নিহতের খবর এলো।

ভারতের সংবাদমাধ্যমে সুখা দুনেকে গ্যাংস্টার বা সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। এনডিটিভি জানায়, দুনেকে পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ছিলেন। ২০১৭ সালে একটি অবৈধ পাসপোর্ট নিয়ে তিনি কানাডায়া পাড়ি জমান।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা