× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০ পিএম

কেনিয়ার এক সেনাসদস্য একটি রকেট চালিত গ্রেনেড লঞ্চার বহন করছে। ছবি: সংগৃহীত

কেনিয়ার এক সেনাসদস্য একটি রকেট চালিত গ্রেনেড লঞ্চার বহন করছে। ছবি: সংগৃহীত

সোমালিয়া সীমান্তের কাছে কেনিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

কেনিয়ার উপকূলীয় লামু কাউন্টিতে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

দেশটির ডিপার্টমেন্ট অব ডিফেন্স (ডি ও ডি) জানায়, সোমবার রাতে টহল দেওয়ার সময় বিমান বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানার জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত দলকে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা এজেন্টরা জানান, হেলিকপ্টারে থাকা সব সামরিক কর্মী ও ক্রু মারা গেছে। যদিও ডিপার্টমেন্ট অব ডিফেন্স নিহতের সংখ্যা কত তা উল্লেখ করেনি।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী সোমালিয়া সীমান্তে আল-কায়েদা-সম্পর্কিত আল-শাবাবকে ঠেকাতে টহল দেয়। কেনিয়ার সেনাবাহিনীকে ২০১১ সালে সোমালিয়ায় মোতায়েন করে আফ্রিকান ইউনিয়ন।

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা