× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেরসনে তীব্র লড়াইয়ের মধ্যেও অবস্থান ধরে রেখেছে রুশ বাহিনী

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১২:০০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১২:৩৬ পিএম

খেরসনের দক্ষিণাঞ্চলে পাহারারত একজন রাশিয়ান সেনা।

খেরসনের দক্ষিণাঞ্চলে পাহারারত একজন রাশিয়ান সেনা।

রাশিয়ান বাহিনী খেরসনের দক্ষিণাঞ্চলে তাদের অবস্থান ধরে রেখেছে। সেখানে চলমান লড়াইয়ে তারা ইউক্রেনীয় সেনাদের ‘উল্লেখযোগ্য ক্ষতি’ করেছে বলে দাবি করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (১৬ অক্টোবর) জানিয়েছে, রাশিয়ার সেনারা খেরসন অঞ্চলে ‘ভয়াবহ যুদ্ধের’ মধ্যেও তাদের আগের অবস্থানেই আছে এবং ইউক্রেনীয় সেনাদের লক্ষ্যবস্তু করেছে। 

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখ্য মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনী একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের সহযোগিতায় তিন ব্যাটালিয়ন সেনা নিয়ে খেরসন অঞ্চলের কোশারা এবং পিয়াতিখাটকি অঞ্চলে রাশিয়ান সেনাদের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল। সে সময় রাশিয়ান বাহিনীর ইউনিটগুলো তাদের উল্লেখযোগ্য ক্ষতি করেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, মস্কোর সামরিক বাহিনী পূর্বে ফ্রন্ট লাইন বরাবর শহর ও গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে এবং খেরসন অঞ্চলেও তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।

ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন বলেছেন, রাশিয়ানরা খেরসন অঞ্চল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রিমিয়ায় সরিয়ে নেওয়া শুরু করেছে। 

শুতুপুন বলেন, গত রবিবার (১৬ অক্টোবর) ইউক্রেনীয় বাহিনী ২০টি হামলা চালিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনজুড়ে ৩০টিরও বেশি শহর ও গ্রামকে লক্ষ্যবস্তু করে পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং ২৩টি বিমান হামলা এবং ৬০টি রকেট হামলা চালিয়েছে।

বিশেষ করে পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক, লুহানস্ক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন প্রদেশে তীব্র ছিল যুদ্ধ। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি প্রদেশকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছিলেন, তার মধ্যে এই  তিনটি অঞ্চল রয়েছে।

কোনাশেনকভ স্বীকার করেছেন, রাশিয়া রবিবার (১৬ অক্টোবর) ইউক্রেনের ওই অঞ্চলগুলোতে আক্রমণ চালিয়েছে।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেনের এনার্জি সিস্টেমে বায়ুচালিত নির্ভুলতার সঙ্গে হামলা চালিয়েছে এবং লক্ষ্য অর্জিত হয়েছে।’

প্রবা/জিজি/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা