প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২ পিএম
লরা বারাজাস। সংগৃহীত ফটো
বাড়িতে
তেলাপিয়া মাছ রান্না করে খেয়েছিলেন লরা বারাজাস নামে এক মার্কিন নারী। তবে তেলাপিয়া মাছ খাওয়ার পরই
ঘটে মারাত্মক বিপত্তি। কয়েক ঘণ্টার মধ্যেই তার হাত-পা অবশ হয়ে যায়। শেষ পর্যন্ত প্রাণ
বাঁচাতে চারটি অঙ্গই কেটে ফেলেন চিকিৎসক। সম্প্রতি এ ঘটনা
ঘটেছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
চিকিৎসকদের
দাবি, তেলাপিয়া মাছ খাওয়ার পর ব্যাকটেরিয়ার
সংক্রমণে আক্রান্ত হন লরা, যা ওই মাছ
থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক
পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার লরা বারাজাসের অস্ত্রোপচার করা হয়। এক
মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি।
এ
প্রসঙ্গে সংবাদমাধ্যমে লরার বান্ধবী আনা মেসিনা বলেন, সান জোসের একটি স্থানীয় বাজার
থেকে তেলাপিয়া মাছ কিনেছিলেন লরা। বাড়িতে নিজের হাতে ওই মাছ রান্না করেন তিনি। পরে
মাছটি খাওয়ার পর একটু একটু করে কোমায় চলে যান তিনি। এর আগে, তার মারাত্মক শ্বাসকষ্ট
হচ্ছিল। কোমায় চলে গেলে যেরকমের চিকিৎসা করা হয়, সেটাই তাকে দেওয়া হয়েছিল।
মেসিনা
জানান, নিজের চোখে দেখেছি, একটি একটি করে আঙুল কালো হয়ে যাচ্ছে লরার। এরপর পায়ের পাতা
কালো হয়ে গেল। তারপর নিচের ঠোঁটের রঙ বদলে গেল। এ সময় তার সারা দেহে সংক্রমণ ছড়িয়ে
পড়েছিল। ফলে তার কিডনি বিকল হতে শুরু করে।
চিকিৎসকদের
দাবি, মূলত সামুদ্রিক মাছ থেকে এ ব্যাকটেরিয়া মানবদেহে ঢোকে।
মার্কিন
সংক্রামক রোগ বিশেষজ্ঞ নাতাশা স্পটিসউডের বলেন, সমুদ্রের মাছ খেতে হলে আমাদের বিশেষ
কিছু সতর্কতা অবলম্বন করার জরুরি। যদি কেউ সিফুড খেতে চয়, তাহলে রান্নার পদ্ধতি বদলাতে
হবে। নির্দিষ্ট তাপমাত্রায় এ মাছগুলোকে দীর্ঘক্ষণ ফেলে রেখে সিদ্ধ বা ভাজতে হবে। তাহলে
এ ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়ানো সম্ভব।