× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়ায় বন্যা

নিহত ছাড়াল ৬ হাজার, নিখোঁজ ১০ হাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩০ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১১ পিএম

বন্যায় বিপর্যস্ত লিবিয়ার দেরনা শহরের একটি দৃশ্য। ১২ সেপ্টেম্বর তোলা। ছবি : সংগৃহীত

বন্যায় বিপর্যস্ত লিবিয়ার দেরনা শহরের একটি দৃশ্য। ১২ সেপ্টেম্বর তোলা। ছবি : সংগৃহীত

লিবিয়ায় সোমবারের আকস্মিক বন্যায় বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৬ হাজার  ছাড়িয়েছে। বিভিন্ন মাত্রায় আহত হয়েছে ৭ হাজারের বেশি। নিখোঁজ রয়েছে আরও প্রায় ১০ হাজার। অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত হয়েছে প্রায় ৬০ হাজার। 

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে সোমবার (১১ সেপ্টেম্বর) দানিয়েল নামের একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে উল্লিখিত হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় রেড ক্রিসেন্ট ও প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে। 

পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রধানমন্ত্রী ওসামা হামাদের এক প্রতিনিধি জানান, নতুন নতুন তথ্য আসছে। তাই হতাহতের সংখ্যা বাড়ছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

স্থানচ্যুতি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর জানায়, এক দশকের সংঘর্ষে লিবিয়ার বন্যাকবলিত অঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বাস্তু প্রায় ৪৬ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। সোমবারের আকস্মিক বন্যায় এবার সেখানে নতুন করে প্রায় ৬০ হাজার মানুষ স্থানচ্যুত হলো। এ সংখ্যা আরও বাড়তে পারে। 

ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে গেলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে শহরটির কোনো কোনো এলাকা প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। এক-চতুর্থাংশ শহর সম্পূর্ণ বিপর্যস্ত বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থা। 

সূত্র : রয়টার্স, আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা