প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৪:১৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ১৫:০০ পিএম
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কৌতুকাভিনেতা হাসান মিনহাজ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে উপহাস করায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
৪ অক্টোবর হাসান মিনহাজ বলেন, ‘আমি নোবেল পুরস্কারজয়ী মালালাকে (ইউসুফজাই) নিয়ে রসিকতা করেছি। আমি বলেছি, তিনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করলেও আমি তাকে ফলো করি না।’
তার এক দিন পর হাসান আরেকটি ভিডিও বার্তায় জানান, মালালা তার বক্তব্যের কারণে প্রতিশোধ নিয়েছেন। তিনি বলেন, ‘কোনো ধরনের ঝামেলায় না গিয়ে তিনি আমাকে আনফলো করে দিয়েছেন। আমি ক্ষমা চাইছি মালালা। আমাকে আবার ফলো করুন। আমি জানি না আমি আপনাকে কখনও ফলো করতে পারব কি না। কারণ, আমি এতটাই নগণ্য।’
এনডিটিভি জনিয়েছে, তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া মিনহাজের প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করে তাতে লেখেন, ‘একই বালিকা একই মালালা। আমার মনে হয় তিনি নগণ্য ছেলেটির মজা পছন্দ করবেন।’
হাসানের প্রকাশিত ভিডিওতে আরও বলা হয়, ৪ অক্টোবরে তার প্রথম মন্তব্যের পর মালালা ইনস্টাগ্রামে একটি পোল পরিচালনা করেন। সেখানে তিনি তার অনলাইন ফলোয়ারদের কাছে জানতে চান, ‘আমার কি হাসান মিনহাজকে আনফলো করে দেওয়া উচিত?’
যাতে ৩৮ শতাংশ ফলোয়ার ‘হ্যাঁ’ সূচক এবং ২৩ শতাংশ ‘না’ বলে সাড়া দেন। বাকি ৩৯ শতাংশ ফলোয়ার জানতে চান, ‘কে এই হাসান মিনহাজ?’
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কৌতুকাভিনেতা হাসান মিনহাজের বার্তায় প্রতিক্রিয়া জানালেও তাকে ফলো করেন না বলে জানা গেছে।
প্রবা/এনএস/এমজে