প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৬ পিএম
কুমির। ছবি: সংগৃহীত
টাইফুন
হাইকুইয়ের কারণে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণাঞ্চলের একটি প্রজনন খামার থেকে অন্তত
৭৫টি কুমির পালিয়ে গেছে। দেশটির গুয়াংডং প্রদেশের মাওমিং এলাকার একটি হ্রদে এসে কুমিরগুলো
অবস্থান নেয়।
স্থানীয়
কর্তৃপক্ষ জানায়, হ্রদ থেকে কিছু কুমির পুনরুদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তার কারণে
কিছু কুমিরকে গুলি ও বিদ্যুৎস্পৃষ্ট করা হয়েছে। এ ছাড়া নিকটবর্তী গ্রামবাসীদের বাড়িতে
থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এক
সপ্তাহের বেশি সময় ধরে দক্ষিণ এশিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় টাইফুন হাইকুই, যার প্রভাব
পড়েছে পার্শ্ববর্তী দেশ চীন, হংকং, তাইওয়ান ও জাপানেও।
এই
টাইফুনের পর চীনের দক্ষিণাঞ্চল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয় এবং তিনজন এখনও নিখোঁজ
রয়েছেন। টাইফুনের প্রভাবে দেশটিতে ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়।
মাওমিং-এর
জরুরি ব্যবস্থাপনা ব্যুরো তথ্য মতে, বন্যার পর থেকে এখন পর্যন্ত ৬৯টি প্রাপ্তবয়স্ক
ও ছয়টি শিশু কুমির পালিয়ে গেছে।
জেলাটির
জরুরি ব্যুরোর একজন কর্মী জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু সরীসৃপ
এখনও গভীর পানিতে রয়েছে। তাদের খুঁজে বের করতে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করছে জরুরি
সেবা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে পালিয়ে যাওয়া কুমিরের সংখ্যা কিছুটা
বেশি।
এক
উদ্ধারকর্মী জানিয়েছেন, পুনরুদ্ধার করা কুমিরের বেশিরভাগকেই গুলি করে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যের
চিড়িয়াখানার ক্রোকোডাইলস অব দ্য ওয়ার্ল্ডের মতে, এগুলো মিষ্টি পানির সরীসৃপ। কুমিরগুলো
অন্তত ৩ মিটার (১০ ফুট) লম্বা হতে পারে। প্রাপ্তবয়স্ক কুমিরের গড় ওজন প্রায় ৭৫ কেজি।
তাদের দৈর্ঘ্য ২ মিটারেরও বেশি।
গুয়াংডং
প্রদেশের মাওমিং এ বেশ কয়েকটি কুমিরের খামারের আবাসস্থল রয়েছে।
সূত্র: বিবিসি