× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আটকা’ পড়ার ২ দিন পর ভারত ছাড়লেন ট্রুডো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

জাস্টিন ট্রুডোকে বিদায় জানাচ্ছেন ভারতের কেন্দ্রীয় তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত

জাস্টিন ট্রুডোকে বিদায় জানাচ্ছেন ভারতের কেন্দ্রীয় তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর অবশেষে নিজ দেশের উদ্দেশে ভারত ছেড়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারত ছাড়ার কথা থাকলেও তাকে বহনকারী বিমানের যান্ত্রিক ক্রটির কারণে তা সম্ভব হয়নি। 

সোমবার আরেকটি বিমানে করে তার ভারত ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কিন্তু তাও শেষ মুহূর্তে বাতিল হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৮ ঘণ্টা বিলম্বে মঙ্গলবার ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

এনডিটিভি জানায়, ট্রুডোকে যে বিমানটি নিয়ে যাওয়ার কথা তা সোমবার পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তাই দ্বিতীয় আরেকটি বিমান ঠিক করা হয়। বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু তা ট্রুডোকে না নিয়ে ইতালি হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়া দেয়। কেন এমনটি হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। 

এ অবস্থায় মঙ্গলবার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ক্রটি ঠিক করা হয়েছে। আগের বিমানটিই ট্রুডোকে নিয়ে রওয়ানা দেবে। এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বিমানটি ট্রুডো ও তার সফরসঙ্গীদের নিয়ে কানাডার উদ্দেশে দিল্লি ছাড়ে। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ভারতের তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 

এর আগেও ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। 

দিল্লিতে শনি ও রবিবার (৯ ও ১০ সেপ্টেম্বর) জি-২০  এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা