× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭০ আরোহী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৩ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৯ পিএম

শস্যক্ষেতে জরুরি অবতরণের পর রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটির দৃশ্য। ছবি : সংগৃহীত

শস্যক্ষেতে জরুরি অবতরণের পর রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটির দৃশ্য। ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি যাত্রিবাহী বিমান ১৭০ জন আরোহী নিয়ে শস্যক্ষেতে জরুরি অবতরণ করেছে। রাশিয়ার ইউরাল এয়ারলাইনসের বিমানটি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল। এ সময় মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে বিমানটি জরুরিভিত্তিতে অবতরণ করে।

ইউরাল এয়ারলাইনসের বিমানটিতে অন্তত ১৭০ জন আরোহী ছিল। এর মধ্যে শিশু ২৩ জন। জরুরি অবতরণের পর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

জানা গেছে, সোচি থেকে ওমস্ক যাওয়ার পথে এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটি মঙ্গলবার সকালে মাঝ আকাশে থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করে। এরপর সেটিকে নোভোসিবিরস্কের একটি এয়ারফিল্ডে অবতরণের নির্দেশ দেওয়া হয়। 

কিন্তু বিমানটি সেখানেও পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে বিমানটি জরুরিভিত্তিতে একটি শস্যক্ষেতে অবতরণ করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এর আগে ২০১৯ সালে ইউরাল এয়ারলাইনসের আরেকটি বিমান মস্কোর কাছে একটি ভুট্টাক্ষেতে একই রকমভাবে অলৌকিক অবতরণ করেছিল। 

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা