× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ‘আটকে’ গেলেন জাস্টিন ট্রুডো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমান। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমান। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা নিজ দেশে ফিরে গেলেও আটকে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে তাদের আরও এক রাত অবস্থান করতে হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি তিনি ও তার প্রতিনিধিদল। 

রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতের স্থানীয় সময় রাত ৮টায় ট্রুডোকে বহনকারী বিমান উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে তা সম্ভব হয়নি।

রবিবার রাতে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে। আর এ সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত দিল্লিতেই থাকবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। 

এর আগেও ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। 

দিল্লিতে শনিবার ও রবিবার (৯ ও ১০ সেপ্টেম্বর) জি-২০  এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে যোগ দিতে  শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো। 

সূত্র : গাডিয়ান








শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা