× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জি-২০ শীর্ষ সম্মেলনে ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবার (৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের ১৫টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব নেতার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে অতিথিরা ইতোমধ্যে দিল্লিতে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার পৌঁছাবেন। আজই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। মোদি আজকে বাইডেন ও মরিশাসের নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

শনিবার তথা সম্মেলনের প্রথম দিন মোদি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জি-২০ শীর্ষ সম্মেলনের ভেন্যু ও প্রতিনিধিদের জন্য হোটেল বরাদ্দ রয়েছে এমন এলাকায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ, দোকানপাট ইত্যাদি। অর্থাৎ দিল্লির নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা