× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানিতে প্রথমবারের মতো জুমার আজান শোনা গেল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১২:৩৮ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৪:২২ পিএম

কোলনের কেন্দ্রীয় ডিআইটিআইবি মসজিদে শুক্রবার মুসল্লিদের আনাগোনা।

কোলনের কেন্দ্রীয় ডিআইটিআইবি মসজিদে শুক্রবার মুসল্লিদের আনাগোনা।

কোলনে জার্মানির বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি থেকে প্রথমবারের মতো শুক্রবার (১৪ অক্টোবর) জুমার আজান শোনা গেছে।

আলজাজিরা জানিয়েছে, জার্মানির চতুর্থ বৃহত্তম শহরটির কর্তৃপক্ষ শুক্রবার মধ্যাহ্ন থেকে বিকাল ৩টা পর্যন্ত মসজিদের অবস্থান অনুযায়ী শব্দের সীমা নির্ধারণ করে দিয়েছে।

নামাজের আজান জার্মানিতে এটিই প্রথম ঘটনা নয়। কিন্তু এই প্রথমবার কোনো শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার আজান ধ্বনিত হলো।

শুক্রবারের (১৪ অক্টোবর) আগ পর্যন্ত শুধু ভবনের ভেতরেই নামাজের আজান শোনা যেত।

ডিআইটিআইবি জানিয়েছে, গত বুধবার শহরের সঙ্গে দুই বছরের জন্য ট্রায়ালের একটি চুক্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি অনুযায়ী আজান লাউডস্পিকারে দেওয়া হবে এবং যা বাইরে থেকেও শ্রবণযোগ্য হবে। কাছাকাছি বাসিন্দাদের জন্য শব্দসীমা ৬০ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।

গত বৃহস্পতিবার ডিআইটিআইবির সাধারণ সম্পাদক আবদুর রহমান আতাসয় সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব খুশি। নামাজের জন্য জনসাধারণের আহ্বান একটি চিহ্ন যে এখানে মুসলমানরা রয়েছে।’

কোলনের মেয়র বলেন, প্রার্থনার আহ্বানের অনুমতি প্রশংসিত হয়েছে।

কোলন শহরের কেন্দ্রের ঠিক পশ্চিমে এহরেনফেল্ড জেলার একটি ব্যস্ত রাস্তায় দুটি লম্বা মিনারবিশিষ্ট এই মসজিদ অবস্থিত। নয়নাভিরাম এ মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ জনের নামাজের জায়গা রয়েছে।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) দ্বারা পরিচালিত মসজিদটি ২০১৮ সালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান উদ্বোধন করেছিলেন।

উল্লেখ্য, জার্মানি ৫০ লাখের বেশি মুসলমানের আবাসস্থল, যা জনসংখ্যার প্রায় ৬ শতাংশ।

প্রবা/জিজি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা