× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রযান-৩ অভিযানের কাউন্টডাউনের কণ্ঠদাতা বালারমাথির প্রয়াণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

ইসরোর বিজ্ঞানী এন বালারমাথি। ছবি : সংগৃহীত

ইসরোর বিজ্ঞানী এন বালারমাথি। ছবি : সংগৃহীত

চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সময় ১০ থেকে শূন্য পর্যন্ত কাউন্টডাউনে কণ্ঠদাতা ইসরোর বিজ্ঞানী এন বালারমাথি পরলোক গমন করেছেন। গত শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

বালামাথি তামিলনাড়ুর স্থানীয় বাসিন্দা। ১৯৫৯ সালের ৩১ জুলাই রাজ্যের আরিয়ালুতে জন্ম তার। সরকারি কলেজ থেকে প্রকৌশল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। এন বালারমাথি ১৯৮৪ সালে ইসরোতে যোগ দেন। ভারতের কয়েকটি মহাকাশ অভিযানে তার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম রাডার ইমেজিং স্যাটেলাইট (আরআইএস) রিস্যাট-১ এর প্রকল্প পরিচালক ছিলেন এই বিজ্ঞানী। দেশটির দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পেও অবদান রেখে গেছেন তিনি।

মহাকাশ বিজ্ঞানী হিসেবে বিশেষ অবদান রাখায় ২০১৫ সালে আব্দুল কালাম পুরস্কার জয় করেন বালারমাথি। সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামে সম্মানে এই পুরষ্কার দেয় তামিলনাড়ু রাজ্য সরকার। বালারমাথি প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পান।

মহাকাশ বিজ্ঞানী বালারমাথির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমাবেদনা জানান। এক ব্যক্তি লিখেছেন, ‘(ভারতের) প্রতিটি উৎক্ষেপণের সময় আমরা তার কণ্ঠস্বর মিস করব। ওম শান্তি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘আমি খেয়াল করলাম, আদিত্য এল-১ (সৌরযান) উৎক্ষেপণের সময় তার কণ্ঠ শোনা যায়নি, ভেবেছিলাম তিনি অফিসে নেই বা অন্য কিছু হয়েছে। মৃত্যুর বিষয়টি অপ্রত্যাশিত ও দুঃখজনক। তাকে মিস করব।’

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা