× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪ পিএম

২০২১ সালের মে মাসে একই খনির স্থানে ধসে দুই খনি শ্রমিক নিহত হয়। ছবি: সংগৃহীত

২০২১ সালের মে মাসে একই খনির স্থানে ধসে দুই খনি শ্রমিক নিহত হয়। ছবি: সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর দামঘানের ৪০০ মিটার গভীর সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ বিষয়টি জানিয়েছে। কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রবিবার দামঘানে কয়লা খনি বিস্ফোরণে ছয় শ্রমিক মাটির নিচে আটকা পড়েছিল। খনি শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হলেও সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

এর আগে ২০২১ সালের মে মাসে একই খনির স্থানে ধসে দুই খনি শ্রমিক মারা যায়। 

এ ছাড়া ২০১৭ সালে ইরানের আজাদ শাহর শহরে একটি কয়লা খনি বিস্ফোরণের ৪৩ জন খনি শ্রমিক নিহত হন, যা ইরানি কর্তৃপক্ষের প্রতি ক্ষোভের জন্ম দেয়।

সূত্র: এনডিটিভি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা