প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২১ পিএম
সার্ক প্রিজন। সংগৃহীত ফটো
দক্ষিণ-পশ্চিম
ইংলিশ চ্যানেলে বেশ কিছু দ্বীপ রয়েছে। সেগুলোকে একসঙ্গে বলে চ্যানেল আইল্যান্ড। এর
মধ্যে একটি হলো সার্ক দ্বীপ। বিশ্বের সবচেয়ে ছোট জেলখানাটি ছোট এই দ্বীপে অবস্থিত।
জেলখানাটির নাম সার্ক প্রিজন।
দ্বি-কক্ষ
বিশিষ্ট এই জেলখানায় নেই কোনো জানালা। একটি কক্ষের আয়তন ৬ ফুট বাই ৬ ফুট আর অন্যটি
৬ ফুট বাই ৮ ফুট। সঙ্গে রয়েছে ৩ ফুট চওড়া ছোট একটি করিডোরÑএই হলো বিশ্বের সবচেয়ে ছোট
জেলখানা। জেলখানাটি এখনো ব্যবহৃত হয়।
সার্ক
দ্বীপের আয়তন মাত্র ২.১ বর্গমাইল। এই দ্বীপে মোট জনসংখ্যা ৫০০ জন। এখানে অবস্থিত জেলখানাটি
১৮৫৬ সালে নির্মাণ করা হয়। এই জেলের সেলের মধ্যে রয়েছে একটি করে কাঠের তক্তার খাট।
তার ওপর পাতলা তোশক। কোনো অপরাধীকে ২ দিনের মতো আটক রাখার প্রয়োজন হলে এই জেল ব্যবহার
করা হয়। এর দায়িত্বে রয়েছেন দুজন পুলিশ।
বিভিন্ন
এলাকা থেকে পর্যটকরা এই দ্বীপে ঘুরতে আসেন। মূলত নেশাগ্রস্ত পর্যটকদের আটকে রাখার জন্য
ব্যবহার করা হয় এই ছোট্ট জেল। এই দ্বীপে কোনো মোটরগাড়ি নেই। মানুষ বাইসাইকেল, ট্রাইসাইকেল,
ঘোড়া বা বলদে টানা গাড়ি ব্যবহার করে।
সূত্র : ডেইলি মেইল