× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইফুন হাইকুই

তাইওয়ানে আহত ৪০, বিদ্যুৎবিহীন লাখো পরিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। সংগৃহীত ফটো

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। সংগৃহীত ফটো

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইকুই। রবিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে টাইফুন ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এতে অন্তত ৪০ জন আহত ও এক লাখ ৬০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। সোমবারও (৪ সেপ্টেম্বর) প্রায় ২০০ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে টাইফুন হাইকুই আছড়ে পড়ার পর প্রায় দেড় লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ।

রয়টার্স বলছে, রবিবার তাইওয়ানের সুদূর দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে টাইফুন হাইকুই। গত চার বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত হানা প্রথম টাইফুন এটি। পরে টাইফুনটি দ্বীপের দক্ষিণ অংশে চলে যায়। 

তাইওয়ানের রাষ্ট্র-চালিত ইউটিলিটি তাইপাওয়ার জানিয়েছে, হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর মধ্যে বেশিরভাগেরই সংযোগ পুনরায় চালু করা সম্ভব হলেও এখনও ৩৪ হাজারের কম পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর প্রায় অর্ধেকই তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টির।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা