× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাত, নিহত ১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওড়িশায় দুই ঘণ্টার মধ্যে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসব বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সময় গত শনিবার এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ওড়িশায় ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আরও বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

নিহতের মধ্যে ৪ জন খুরদা জেলার, ২ জন বালাঙ্গির এবং আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর ১ জন করে মারা গেছেন। এ ছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদিপশু মারা গেছে।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা