× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৮ পিএম

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধি। শনিবার তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। তার পরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তার বুকে সংক্রমণ রয়েছে। গায়ে হালকা জ্বরও রয়েছে।

৭৬ বছর বয়সি সোনিয়া সম্প্রতি নতুন করে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। ইতোমধ্যেই লোকসভার অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। লোকসভা ভোটের মুখে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দুটি বৈঠকেই সশরীরে উপস্থিত থেকেছেন। জুলাইয়ে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। অগস্টের শেষ মুম্বইয়ে দুদিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সোনিয়া। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। তার পর তড়িঘড়ি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 

গত মার্চ মাসেও শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তার বুকে সংক্রমণ নিয়ে বেশকিছু দিন ধরেই কষ্ট পাচ্ছেন। সেই সূত্রেই চেক আপের জন্য হাসপাতালে আনা হয়েছে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা