× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের ওডেসায় রাশিয়ার ২৫টি ড্রোন হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের ওডেসায় ২৫টি হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোরে হামলা চালিয়ে ওডেসা অঞ্চলে বন্দর অবকাঠামোতে আঘাত হানা হয়। এতে দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এসব তথ্য জানায়। তবে আহত হওয়া দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

বিমানবাহিনী জানায়, ইরানের তৈরি ২৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর মধ্যে ২২টিকে পাল্টা হামলা করে ভূপাতিত করেছে। হামলাটি সাড়ে তিন ঘণ্টা ধরে চলছিল বলেও জানায় তারা।

ইউক্রেনের কয়েকটি গণমাধ্যম জানায়, ইউক্রেনের দানিউব নদীর রেনি বন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাশিয়ার পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা