× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউক্রেনের দুই কর্মকর্তা বরখাস্ত

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৩:৩০ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২২ ১৪:১২ পিএম

ইভান বাকানভ (বামে) এবং ইরিনা ভেনেদিক্তোভা

ইভান বাকানভ (বামে) এবং ইরিনা ভেনেদিক্তোভা

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

খবরে বলা হয়, ৬০জনেরও বেশি প্রাক্তন কর্মচারী এখন রাশিয়ান-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের বিষয়ে বরখাস্ত হওয়া কর্মকর্তা ইভান বাকানভ ও ইরিনা ভেনেদিক্তোভা কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সময় রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে এমন গুরুতর অপরাধের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে।

তবে কিয়েভের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সদ্য বরখাস্ত হওয়া দুজনের মধ্যে ইভান বাকানভ প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বাল্যবন্ধু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা