× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজারবাইজানের গুলিতে ৪ আর্মেনীয় সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৩ পিএম

সেনারা আর্মেনিয়ার সোটক গ্রামের কাছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি সীমান্ত চেক পয়েন্টে একটি পরিখায় হাঁটছে। ছবি : সংগৃহীত

সেনারা আর্মেনিয়ার সোটক গ্রামের কাছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি সীমান্ত চেক পয়েন্টে একটি পরিখায় হাঁটছে। ছবি : সংগৃহীত

নাগর্নো-কারাবাখের উত্তর-পশ্চিমে সীমান্ত শহর সোটকের কাছে আজারবাইজান বাহিনীর গুলিতে আর্মেনিয়ার চার সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা। শুক্রবার (১ সেপ্টেম্বর) আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

সাম্প্রতিক মাসগুলোতে বাকু ও ইয়েরেভানের মধ্যে উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘন ও আন্তঃসীমান্ত বন্দুকযুদ্ধের জন্য অভিযুক্ত করেছে। 

আজারবাইজান জানায়, আর্মেনিয়া ড্রোন ব্যবহার করে দেশটির কালবাজার অঞ্চলে হামলা চালায়। এতে তাদের তিন সেনাসদস্য আহত হয়েছে। এ হামলার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। 

পৃথকভাবে আন্তঃসীমান্ত গুলিতে আজারবাইজানের সেনা আহত হয়েছে বলেও জানা যায়। 

বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই অঞ্চলে উস্কানিমূলক ঘটনা ঘটছে তার দায় আর্মেনিয়ার সামরিক-রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তায়। আর আমরা ঘোষণা করছি উত্তেজনা ও এর পরিণতির সকল দায় আর্মেনিয়ার।

নাগর্নো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দুটি ককেশাস প্রতিবেশীর মধ্যে বিরোধ শুরু হয়েছে।  

ইয়েরেভান ও বাকু এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য দুটি যুদ্ধ করেছে। 

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতা সত্ত্বেও উভয় পক্ষ স্থায়ী শান্তি মীমাংসা করতে পারেনি।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা