× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বোডিয়ায় ফেরি ডুবে আট শিক্ষার্থী নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১৪:৫২ পিএম

ফেরিডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ছবি : সংগৃহীত

ফেরিডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার কান্দাল প্রদেশে ফেরিডুবির ঘটনায় নিহত হয়েছে আট শিক্ষার্থী। এতে এখনো নিখোঁজ রয়েছে তিনজন।

দেশটির সংবাদমাধ্যম খেমার টাইমস  জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে থাকা ১৫ জনই পানিতে ডুবে যায়।

কান্দাল প্রদেশ পুলিশের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত নিখোঁজ ১৫ জনের মধ্যে আটজনের লাশ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে চার শিক্ষার্থীকে। এখনো নিখোঁজ তিনজন।

স্থানীয় পুলিশপ্রধান অ্যাম তু এএফপিকে জানান, নিহতদের সবার বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। জীবিত উদ্ধার চারজনের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ফেরি অপারেটর রয়েছেন। অন্য দুজন শিক্ষার্থী।

দেশটির প্রধানমন্ত্রী হুন সেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘স্কুল থেকে শিক্ষার্থীদের বহনকারী একটি ফেরি ডুবে যায়। এতে যারা তাদের সন্তান ও প্রিয়জনদের হারিয়েছেন সেসব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দেন। পাশাপাশি নিহত ও ক্ষতিগ্রস্তদের স্বজনদের সহায়তারও নির্দেশ দেন।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা