× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিগোজিন ‘বেঁচে আছেন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২৩:১৬ পিএম

প্রিগোজিন ‘বেঁচে আছেন’

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ‘বেঁচে আছেন’। একটি ভিডিও ফুটেজের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট।

ব্যক্তিগত উড়োজাহাজ দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর কয়েকদিন আগেই নিশ্চিত করেছে রাশিয়া। কিন্তু বুধবার ওয়াগনারের সঙ্গে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে আবার দেখা গেছে প্রিগোজিনকে।

গ্রে জোন টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, ‘আমি বেঁচে আছি কি না এবং আমি কীভাবে কী করছি তা নিয়ে আলোচনা করা প্রত্যেকের উদ্দেশে বলছি, এটি ২০২৩ সালের আগস্টের দ্বিতীয়ার্ধ, সাপ্তাহিক ছুটি। আমি এখন আফ্রিকায় আছি।‘

যদিও ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নতুন ভিডিওতে প্রিগোজিনের গায়ে যে পোশাক এবং টুপি রয়েছে, তা ২১ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিলে যায়। যেটি আফ্রিকায় রেকর্ড করা বলে তিনি দাবি করেছিলেন।

এর আগে ২৩ আগস্ট রাশিয়ায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৬২ বছর বয়সী প্রিগোজিনসহ আরও ৯ আরোহী।

প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহ করেন ওয়াগনার বস। ওই বিদ্রোহের পর থেকে পুতিন প্রশাসনের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা