× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৭০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪০ জনকে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকালে ভবনটিতে আগুন লাগে।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থার মুখপাত্র রবার্ট মুলাউদজির বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে শহরের ওই ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটি পরিত্যক্ত ভবনগুলোর মধ্যে একটি। আজ সত্যিই জোহানেসবার্গ শহরের জন্য একটি দুঃখের দিন। ২০ বছরের বেশি চাকরি জীবনে আমি কখনও এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড দেখিনি। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। এখন চলছে  অনুসন্ধান ও উদ্ধারের কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে ২০০ জনেরও বেশি মানুষ থাকত।

দক্ষিণ আফ্রিকার নিউজ ২৪ অনলাইন নিউজ সাইট জানায়, বহুতল ভবনে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নগরীর মেয়র কমিটির সদস্য এমজিনি শওয়াকু বলেছেন, ভবনটিতে মোমবাতি থেকে আগুন লাগতে পারে।

তসওয়াকু নামে একজন জানান, ভবনের ভেতরের গেটটি বন্ধ ছিল। তাই লোকেরা বাইরে বের হতে পারেনি। আর ওই গেটে অনেক পোড়া মরদেহ পাওয়া যায়।

এর আগে জুন মাসে জোহানেসবার্গে একটি জরাজীর্ণ ভবনে আগুন লেগে যায়। এতে অ্যাপার্টমেন্টে আটকে থাকা ১০ বছরের কম বয়সি দুই শিশু মারা যায়।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা