প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১২:৪৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৩:১৭ পিএম
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতল ভবনে ভয়াবহ
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা
হয়েছে আরও ৪০ জনকে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থার মুখপাত্র
রবার্ট মুলাউদজির বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার সকালে শহরের ওই ভবনে আগুন লাগে।
এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে
উদ্ধার কাজ চালাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার নিউজ ২৪ অনলাইন নিউজ সাইট জানায়, বহুতল
ভবনে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
সূত্র : আলজাজিরা