× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১১:৪৭ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১১:৫৫ এএম

ইউক্রেনের সেনা সদস্যরা একটি ঘোরাঘুরি করা এমআই৮ হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেনা সদস্যরা একটি ঘোরাঘুরি করা এমআই৮ হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। ছবি : সংগৃহীত

ইউক্রেনে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রুশ নিয়ন্ত্রিত এলাকায় মিশন পরিচালনা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৩০ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি এমআই৮ হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে।

দেশটির ইউক্রেনস্কা প্রাভদা সংবাদমাধ্যম বলেছে, ঘটনাটি ঘটেছে ক্রামতোর্স্কের কাছে ডোনেটস্ক অঞ্চলের বাখমুতের পশ্চিমে একটি বড় শহরে। গত বছর রাশিয়ার আক্রমণের পর থেকে অনেক লড়াই হয়েছে বাখমুতে।

ইউক্রেনের দুটি হেলিকপ্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ঘটনাস্থলে ছয় সেনাসদস্যের মরদেহ পাওয়া গেছে। আর ঘটনাটি অজানা পরিস্থিতিতে ঘটেছে বলে জানায় ইউক্রেনস্কা প্রাভদা।

দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানান, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা অফিসার ছিলেন। তবে নিরাপত্তার কারণে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা