× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইদালিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:০৪ পিএম

হারিকেন ইদালিয়ার কারণে প্লাবিত হয়েছে রাস্তা-ঘাট। ৩০ আগস্ট ফ্লোরিডার সেন্ট পিট সৈকত অঞ্চলে। ছবি : সংগৃহীত

হারিকেন ইদালিয়ার কারণে প্লাবিত হয়েছে রাস্তা-ঘাট। ৩০ আগস্ট ফ্লোরিডার সেন্ট পিট সৈকত অঞ্চলে। ছবি : সংগৃহীত

মেক্সিকো উপসাগরে সৃষ্ট ইদালিয়া নামের হারিকেনটি বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। আঘাতের সময় হারিকেনটির গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। প্রায় জনবসতিশূন্য টেইলর কাউন্টিতে আঘাত হানায় তেমন একটা প্রাণহানি ঘটবে না বলে আশা করা হচ্ছে। 

মঙ্গলবার রাত থেকে ইদালিয়াকে অতি ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি-৪ হারিকেন ঘোষণা করা হয়। বুধবার আঘাত হানার সময় তা ক্যাটাগরি-৩ এ নেমে আসে। হারিকেনটির কারণে কোথাও কোথাও ১৬ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। 

ফ্লোরিডার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্তত ৩০টি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা