প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২২:২৬ পিএম
রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন নিশ্চিত করেছে এ খবর।
মঙ্গলবার (২৯ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের পরিকল্পনার বিষয়ে ক্রেমলিন কিছু জানে না। এটা তাদের পরিবারিক বিষয়।’
প্রিগ্রোজিন একসময় ছিলেন শেফ। পরে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে তাকে লড়তে দেখে বিশ্ব। তার বাহিনীর বেশিরভাগ সদস্যই কারাদণ্ডপ্রাপ্ত আসামি। জুনে বিদ্রোহ করে পুতিনের বিরাগভাজন হন তিনি।
সূত্র : রয়টার্স