× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরুণাচলকে অন্তর্ভুক্ত করে চীনের নতুন মানচিত্র প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২২:২০ পিএম

অরুণাচলকে অন্তর্ভুক্ত করে চীনের নতুন মানচিত্র প্রকাশ

সোমবার নতুন মানচিত্র প্রকাশ করে সীমান্ত উত্তেজনাকে ফের উস্কে দিল চীন। নতুন মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশে দেখানো হয়েছে। পাশাপাশি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে আকসাই চীনকেও। ভারতের ওই দুই অংশ বাদেও তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করেছে দেশটি।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলছে, তাদের সীমারেখা ও আন্তর্জাতিক নীতি মেনে ওই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারতে আসার কথা। তার আগেই প্রকাশ হলো মানচিত্র।

এদিকে নতুন মানচিত্র করে তাতে অন্যের এলাকা জুড়ে দেওয়া চীনের পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

তিনি জানান, এভাবে কিছু প্রমাণিত হয় না। কোনো কিছু বদলেও দেওয়া যায় না। জয়শঙ্কর বলেন, কোন এলাকা আমাদের, সে বিষয়ে আমাদের ধারণা খুব পরিষ্কার। 


সূত্র : ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা