× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুরআন পোড়ানো ইস্যুতে ডেনিশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল আরব লিগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৫:২৮ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৫:৪৫ পিএম

জানুয়ারিতে উগ্র ডানপন্থি রাসমুস পালুদানের পবিত্র কুরআন পোড়ানোর ঘোষণায় কোপেনহেগেন জাদুঘর ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

জানুয়ারিতে উগ্র ডানপন্থি রাসমুস পালুদানের পবিত্র কুরআন পোড়ানোর ঘোষণায় কোপেনহেগেন জাদুঘর ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ডেনিশ সরকার পবিত্র কুরআন পোড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করতে পদক্ষেপ নিয়েছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব লিগের আইন প্রণয়নকারী সংস্থা আরব পার্লামেন্ট।

আরব পার্লামেন্টের স্পিকার আদেল বিন আব্দুল রহমান আল-আসাউমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন যে নতুন এই সিদ্ধান্ত ডেনমার্কে কুরআনের কপি পোড়ানোর ঘটনা কমাতে ইতিবাচক অবদান রাখবে।

আল-আসউমি সুইডেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ডেনমার্কের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানানোর পাশাপাশি ধর্মীয় পবিত্রতা ও প্রতীক যাতে অবমাননা না হয়, তা নিশ্চিত করতে ইউরোপীয় পার্লামেন্টকে সম্মিলিত পর্যায়ে অনুরূপ আইন গ্রহণের আহ্বান জানান।

সম্প্রতি ডেনমার্কের মতো, সুইডেনেও মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের অবমাননা বিনা উস্কানিতেই বেড়েছে। চলতি বছরের ২৮ জুন ঈদুল আজহার দিনে একজন ইরাকি শরণার্থী রাজধানী স্টকহোমের মসজিদের বাইরে কুরআনের পাতা ছিড়ে ও এতে আগুন ধরিয়ে দেয়। পরে ডেনমার্কেও অনুরূপ ঘটনা ঘটলে মুসলিম বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে ডেনমার্কের বিচারমন্ত্রী হামেলগার্ড গত সপ্তাহে নতুন এক বিলের বিষয়ে ঘোষণা করেছিলেন, তার সরকার ধর্মীয় সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করেছে।

বিলটি জনসমক্ষে কুরআন ও বাইবেল পোড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করবে। এ ধরনের কাজে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে।

হামেলগার্ড এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাম্প্রতিক কুরআন পোড়ানোর ঘটনাগুলো এক বিবেচনাহীন তামাশা -যার বিভেদ ও ঘৃণা সৃষ্টি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই।

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা