× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দবাজারের খবর

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিতে নয়াদিল্লিকে আহ্বান ঢাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৪:৩৯ পিএম

পেঁয়াজের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশ বাংলাদেশ মেটায় ভারত থেকে আমদানি করে। ছবি : সংগৃহীত

পেঁয়াজের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশ বাংলাদেশ মেটায় ভারত থেকে আমদানি করে। ছবি : সংগৃহীত

পেঁয়াজ রপ্তানিতে আরোপিত শুল্ক তুলে নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজস্থানের জয়পুরে জি ২০-এর বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে শনিবার (২৬ আগস্ট) পার্শ্ববৈঠকে মিলিত হন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সে বৈঠকেই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।

এর জবাবে টিপু মুন্সিকে পিযূষ গয়াল জানান, যুদ্ধ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে ভারতকেও সমস্যায় পড়তে হচ্ছে। তবে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই পালন করা হবে। আবহাওয়ার কারণে পেঁয়াজ চাষ ভালো হয়নি এ বার। রফতানিতে লাগাম পরিয়ে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতেই কিছু ব্যবস্থা নিতে হয়েছে। তবে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি বিবেচনা করা হবে।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর কয়েক ঘণ্টার নোটিসে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বিপদে পড়ে বাংলাদেশ। সেই সময় দুই দেশ আলোচনা করে ঠিক করে যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশে যায়, সেগুলোতে নিষেধাজ্ঞা আরোপ হলেও বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। সে সময় ঠিক হয়, কোন কোন পণ্যে বাংলাদেশ ছাড় পাবে -তা দুই দেশের প্রতিনিধিদল আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

অথচ তার আগেই গত সপ্তাহে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কারণ পেঁয়াজের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশ বাংলাদেশ মেটায় ভারত থেকে আমদানি করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা