প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১০:৫১ এএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস)
স্টেশনে দুইটি বিস্ফোরণে একজন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ৮ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
এর মধ্যে ৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (৩৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানী বুখারেস্টের কাছে প্রথম বিস্ফোরণের
পর ঘটনাস্থলে ছুটে আসা ২৬ জন ফায়ারসার্ভিস কর্মীও আহতদের মধ্যে রয়েছেন।
প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে আকাশে মাশরুম মেঘ সৃষ্টি হয়।
ঘটনাস্থল থেকে ৭০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সবাইকে সরিয়ে নেওয়া
হয়েছে। এর কারণ হিসেবে রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বার্তা সংস্থা
এএফপিকে বলেছেন, এলাকাটি এখনও বিপজ্জনক। আরেকটি ট্যাঙ্কারেও বিস্ফোরণ ঝুঁকি রয়েছে।
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস বিস্ফোরণকে একটি ট্র্যাজেডি
হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে যা ঘটেছে তাতে তিনি গভীরভাবে দুঃখিত।
সূত্র : বিবিসি