× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিগোজিনকে বহনকারী সেই বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৭:১৩ পিএম

ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্তের স্থান। ছবি: সংগৃহীত

ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্তের স্থান। ছবি: সংগৃহীত

রাশিয়ায় ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো শনাক্ত করার ফরেনসিক পরীক্ষা চলমান রয়েছে। রাশিয়ার কর্তৃপক্ষ এসব বিষয় জানিয়েছে।

বুধবার (২৩ আগস্ট) মস্কো থেকে সেন্ট পিটার্সবুর্গে যাওয়ার পথে রাশিয়ার টিভের অঞ্চলে প্রিগোজিনদের বহনকারী জেটটি বিধ্বস্ত হয়। এতে সাত যাত্রী ও তিন ক্রু ছিলেন। যাত্রীদের সবাই ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা। সেন্ট পিটার্সবুর্গে ওয়াগনারের প্রধান কার্যালয় তাদের গন্তব্য ছিল।

গুজব ওঠে প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছেন পুতিন, এমন দাবিকে পুরোপুরি মিথ্যা হিসেবে অভিহিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

২৩ আগস্ট বিমান দুর্ঘটনার ঠিক দুই মাস আগে ২৩ জুন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। তারা দক্ষিণ রাশিয়ার প্রধান সামরিক কার্যালয় রোস্তভ-অন-ডন দখল করে নেন। ওয়াগনারের আরেকটি অংশ রাজধানী মস্কোর দিকে মার্চ শুরু করে।

এ ঘটনাকে সুস্পষ্ট দেশদ্রোহিতা বলে মন্তব্য করেন পুতিন। প্রিগোজিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সহায়তায় প্রিগোজিন ও রুশ সেনাবাহিনীর মধ্যে মীমাংসা হয়। মীমাংসা হওয়ায় মামলাটি প্রত্যাহার করা হয়।  

পরে ওয়াগনারের সেনাদের বড় একটি অংশ রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। অনেকে চাকরি ছেড়ে দেয়। আরেকটি অংশ নিয়ে বেলারুশ ও আফ্রিকার বিভিন্ন দেশে নতুন উদ্যমে কাজ শুরু করেন প্রিগোজিন। 

বিদ্রোহের পর মনে হয়েছিল পুতিন প্রিগোজিনকে ক্ষমা করে দিয়েছেন। তবে অনেকে বলেছেন, পুতিন কখনও ওয়াগনার বসকে ক্ষমা করবেন না।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বর্তমানে তার দেশে ওয়াগনারের ১০ হাজার সেনা রয়েছে। তারা সেখানেই অবস্থান করবে। 

অনেক বিশেষজ্ঞ ধারণা করছে, রাশিয়ার পক্ষ থেকেই লুকাশেঙ্কোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবারের বিমান দুর্ঘটনার পর শুক্রবার প্রথমবারের মতো মুখ খুলেন রুশ প্রেসিডেন্ট। এ দিন পুতিন সাংবাদিকদের বলেন, প্রিগোজিন রাশিয়ার সেইসব মেধাবী ব্যক্তির একজন যারা ইউক্রেনে নতুন নাৎসিদের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রিগোজিন ও অন্যদের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি বেশ জটিল মানুষ। তিনি জীবনে বড় কিছু ভুল করেছেন। তাকে সেসব ভুলের ফল ভোগ করতে হয়েছে।

সূত্র : বিবিসি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা