× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিগোজিনের ‘মৃত্যু’, এখনও নিশ্চিত নয় যুক্তরাজ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৭:১১ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৭:৪৫ পিএম

ওয়াগনারের কার্যালয়ের সামনে প্রিগোজিনকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। ছবি : সংগৃহীত

ওয়াগনারের কার্যালয়ের সামনে প্রিগোজিনকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। ছবি : সংগৃহীত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিয়ে নিশ্চিত নয় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চলতি সপ্তাহে যে বিমান বিধ্বস্ত হয়েছে, সে বিমানে থাকা সবাই মারা গেলেও এখনও পুরোপুরি নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে প্রিগোজিন সে বিমানে ছিলেন। তবে সম্ভবত তিনি মারা গেছেন।

বুধবার (২৩ আগস্ট) মস্কো থেকে সেন্ট পিটার্সবুর্গে যাওয়ার পথে রাশিয়ার টিভের অঞ্চলে প্রিগোজিনদের বহনকারী জেটটি বিধ্বস্ত হয়। এতে সাত যাত্রী ও তিন ক্রু ছিলেন। যাত্রীদের সবাই ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা। সেন্ট পিটার্সবার্গে ওয়াগনারের প্রধান কার্যালয় তাদের গন্তব্য ছিল। বিমানটির মালিকানাও প্রিগোজিনের।

তার এই মৃত্যু সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, ’প্রিগোজিন রাশিয়ার সেইসব মেধাবী ব্যক্তির একজন, যারা ইউক্রেনে নতুন নাৎসিদের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবারের প্রাইভেট জেট দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে তিনিও নিহত হয়েছেন। প্রিগোজিন ও অন্যদের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।’

১৯৯০ সাল থেকে প্রিগোজিনের সঙ্গে নিজের পরিচয় জানিয়ে পুতিন বলেন, ’তিনি বেশ জটিল মানুষ। তিনি জীবনে বড় কিছু ভুল করেছেন। তাকে সেসব ভুলের ফল ভোগ করতে হয়েছে। দেশ ও জাতির স্বার্থে গত কয়েক মাসে তাকে নিয়ে আমি যতই ভেবেছি, আমার বারবার এমনই মনে হয়েছে।’ প্রিগোজিন একজন মেধাবী ব্যবসায়ী ছিলেন বলেও মন্তব্য করেন পুতিন।

 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা