প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৫:০১ পিএম
বিক্রম ল্যান্ডারন থেকে বের হচ্ছে প্রজ্ঞান রোভার। ছবি : ইসরো
চাওয়া পূরণ হয়েছে ১০০ কোটি ভারতীয়ের। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে
বুধবার (২৩ আগস্ট) চাঁদের মাটিতে পা রাখে ল্যান্ডার বিক্রম। এরপরই ধীরে ধীরে শামুকের
গতিতে বেরিয়ে আসে প্রজ্ঞান রোভার।
পুরো প্রক্রিয়াটির মুহূর্তে সেলফি ধারণ করে ল্যান্ডার বিক্রম ও প্রজ্ঞান
রোভার। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে তাদের প্রথমবারের
মতো পাঠানো সেলফি ভিডিও প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে।
ভিডিওর ক্যাপশনে ইসরো লিখেছে, ‘এবং এখানে
চন্দ্রযান-৩ রোভার কীভাবে ল্যান্ডার থেকে চন্দ্রপৃষ্ঠে নেমে এসেছে।’
এ ঘটনার মধ্যে দিয়ে ভারত সফলতার সঙ্গে চাঁদে মিশন পরিচালনা করা চতুর্থ
দেশে পরিণত হলো।
গত ১৪ জুলাই ভারতের সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে
হেভি ভেহিকল মার্ক-৩ নামের রকেট উৎক্ষেপণের মাধ্যমে চন্দ্রযান-৩ মিশন শুরু হয়। একেবারে
উৎক্ষেপণ থেকে প্রজ্ঞান রোভারের চাঁদের বুকে অবতরণ, সব কিছুই এখন পর্যন্ত পরিকল্পনামাফিক
হয়েছে।
ইসরোর চন্দ্রযান-৩ মিশনের তিনটি প্রাথমিক রূপরেখা রয়েছে। চাঁদে রোভারকে
নিরাপদে অবতরণ করার সক্ষমতা অর্জন করা, চন্দ্রপৃষ্ঠে রোভারের সক্ষমতা পরীক্ষা করে দেখা
এবং চাঁদের গঠন বোঝার জন্য চন্দ্রপৃষ্ঠের রাসায়নিক ও প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণা
করা-- একই সঙ্গে পানির অনুসন্ধান করা।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়ন চাঁদে রোভার পাঠিয়েছিল।
এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র। যে দেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা চাঁদে সফলভাবে
মনুষ্য মিশন পরিচালনা করেছে।
সূত্র : এনডিটিভি