× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১০:৩০ এএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১০:৫৯ এএম

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। ছবি : সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। ছবি : সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৫ আগস্ট) ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নয়টি ড্রোন বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। বাকি ৩৩টি ইলেকট্রনিক অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। ফলে ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই বিধ্বস্ত হয়।

শুক্রবার ভোরে ড্রোনগুলোর পাশাপাশি মস্কোর সীমান্তবর্তী কালুগা অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নিয়ে নিজেদের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া।

এদিকে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র  হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি এড়াতে কয়েক ঘণ্টার জন্য কোনো কোনো অংশে ফ্লাইট স্থগিত করে রাশিয়া।

এদিকে ক্রিমিয়ার বন্দরশহর সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, সেভাস্তোপলের উপকণ্ঠেও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইউক্রেন আগে কখনও প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করত না। তবে সম্প্রতি কয়েক মাস ধরে তারা বলে আসছে, মস্কোর সামরিক অবকাঠামো ধ্বংস করা তাদের পাল্টা হামলাকে সহায়তা করছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা