× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিগোজিন কর্মফল ভোগ করেছেন : পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১০:০৩ এএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১১:১৫ এএম

ওয়াগনারপ্রধান ইয়েভগিনি প্রিগোজিন ও প্রিগোজিনের ডান হাত খ্যাত দিমিত্রি উৎকিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাইভেট সামরিক বাহিনীটির সদস্যরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাশিয়ার নভোসিবিরস্ক শহরে ওয়াগনারের কার্যালয়ে। ছবি : এএফপি

ওয়াগনারপ্রধান ইয়েভগিনি প্রিগোজিন ও প্রিগোজিনের ডান হাত খ্যাত দিমিত্রি উৎকিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাইভেট সামরিক বাহিনীটির সদস্যরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাশিয়ার নভোসিবিরস্ক শহরে ওয়াগনারের কার্যালয়ে। ছবি : এএফপি

ওয়াগনারপ্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রিগোজিনকে বহনকারী জেটের দুর্ঘটনা, ব্যক্তি প্রিগোজিন নিয়ে নানা মন্তব্য করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, প্রিগোজিন রাশিয়ার সেইসব মেধাবী ব্যক্তির একজন যারা ইউক্রেনে নতুন নাৎসিদের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবারের প্রাইভেট জেট দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে তিনিও নিহত হয়েছেন। প্রিগোজিন ও অন্যদের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।

১৯৯০ সাল থেকে প্রিগোজিনের সঙ্গে নিজের পরিচয় জানিয়ে পুতিন বলেন, তিনি বেশ জটিল মানুষ। তিনি জীবনে বড় কিছু ভুল করেছেন। তাকে সেসব ভুলের ফল ভোগ করতে হয়েছে। দেশ ও জাতির স্বার্থে গত কয়েক মাসে তাকে নিয়ে আমি যতই ভেবেছি, আমার বারবার এমনই মনে হয়েছে। প্রিগোজিন একজন মেধাবী ব্যবসায়ী ছিলেন বলেও মন্তব্য করেন পুতিন।

বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবুর্গে যাওয়ার পথে রাশিয়ার টিভের অঞ্চলে প্রিগোজিনদের বহনকারী জেটটি বিধ্বস্ত হয়। এতে সাত যাত্রী ও তিন ক্রু ছিলেন। যাত্রীদের সবাই ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা। সেন্ট পিটার্সবুর্গে ওয়াগনারের প্রধান কার্যালয় তাদের গন্তব্য ছিল।

বুধবারের বিমান দুর্ঘটনার ঠিক দুই মাস আগে ২৩ জুন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন। তারা দক্ষিণ রাশিয়ার প্রধান সামরিক কার্যালয় রোস্তভ-অন-ডন দখল করে নেন। ওয়াগনারের আরেকটি অংশ রাজধানী মস্কোর দিকে মার্চ শুরু করে।

এ ঘটনাকে সুস্পষ্ট দেশদ্রোহিতা বলে মন্তব্য করেন পুতিন। প্রিগোজিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সহায়তায় প্রিগোজিন ও রুশ সেনাবাহিনীর মধ্যে মীমাংসা হয়। মীমাংসা হওয়ায় মামলাটি প্রত্যাহার করা হয়।

পরে ওয়াগনারের সেনাদের বড় একটি অংশ রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। অনেকে চাকরি ছেড়ে দেয়। আরেকটি অংশ নিয়ে বেলারুশ ও আফ্রিকার বিভিন্ন দেশে নতুন উদ্যমে কাজ শুরু করেন প্রিগোজিন।

বুধবার জেট দুর্ঘটনায় নিহত হওয়ার দুয়েকদিন আগে আফ্রিকা থেকে রাশিয়ায় ফেরেন প্রিগোজিন। সেখানে ভাড়াটে সেনা পরিচালনার পাশাপাশি তেল-গ্যাস, হীরা ও অন্য মূলবান পাথরের ব্যবসা করতেন প্রিগোজিন।

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা