× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চন্দ্রযান-৩-এর সাফল্যে মোদিকে অভিনন্দন শেখ হাসিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৩১ পিএম

ব্রিকস সম্মেলনের নৈশভোজে কুশল বিনিময়ের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

ব্রিকস সম্মেলনের নৈশভোজে কুশল বিনিময়ের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আয়োজিত বুধবার (২৩ আগস্ট) এক নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানেই মোদিকে চন্দ্রযান-৩ এর সাফল্যে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

ভারতীয় সংবাদ পত্রিকা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 

জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে ব্রিফকালে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।

এ ছাড়া নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় করেন। ড. মোমেন বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২২ আগস্ট থেকে শুরু হয়েছে ৩ দিনের ব্রিকসের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে ভারত ও বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি  দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন। সম্মেলনের বৈঠকের পাশাপাশি দেশগুলোর নেতারা দ্বিপক্ষীয় বৈঠকও সেরে নিচ্ছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা