× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদে ভারতের চন্দ্রযানের সফল অবতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৮:৫৫ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৯:০১ পিএম

 ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদে অবতরণ করেছে। ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদে অবতরণ করেছে। ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদে অবতরণ করেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন। 

আইএসআরও জানায়, আজ বুধবার, ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার একটু পর চাঁদের দক্ষিণ গোলার্ধে ল্যান্ডার বিক্রম সফলভাবে অবতরণ করে। 

দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স বার্তায় লিখেন, ভারত এখন চাঁদে। এটা বিশ্ব মানবতার উপকারে আসবে। বিশ্বের সব দেশের চন্দ্রমিশনে অংশ নেওয়া উচিত। 

ভারতের প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের (১৯১৯-১৯৭১) নামে ল্যান্ডারটির নামকারণ করা হয়েছে। এই ল্যান্ডারে একটি রোভার রয়েছে, যার নাম প্রজ্ঞান। এই রোভারই চাঁদের ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, বিশ্লেষণ করবে, এমনকি নানা ছবি ও তথ্য পৃথিবীতে পাঠাবে। 

চন্দ্রযান থেকে ল্যান্ডারের অবতরণের ১৭ থেকে ২০ মিনিট অত্যন্ত বিপদজ্জনক ছিল। কারণ এ সময় ল্যান্ডারকে যথাসময়ে একই উচ্চতায় সবগুলো ইঞ্জিনকে সচল করতে হয়েছে। পরিমাণ মতো জ্বালানি ব্যবহার করতে হয়েছে। ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি নামবে তা সতর্কতার সঙ্গে স্ক্যান করতে হয়েছে। কারণে চাঁদের এই অংশে অন্য অংশের তুলনায় বেশি গর্ত ও খাত রয়েছে। 

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করা নিয়ে শঙ্কার প্রধানত দুইটি কারণ ছিল। প্রথমত, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের একই অংশে অবতরণের মাত্র কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়। দ্বিতীয়ত, চাঁদের একই অংশে অবতরণ করতে গিয়ে গত রবিবার (২০ আগস্ট) বিধ্বস্ত হয়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। লুনা-২৫ যথাসময়ে ইঞ্জিন বন্ধ করতে ব্যর্থ হয়েছিল।

চন্দ্রযান-৩ সফল হওয়ায় সোভিয়েত রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পর চাঁদে অভিযান পরিচালনাকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসে স্থান করে নিল ভারত। 

চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় ১৬ জুলাই। ৫ আগস্ট চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। 

সূত্র : এনডিটিভি, আরটি, আলজাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা