× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই : শি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১২:৩০ পিএম

ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

ন্যায়সঙ্গত আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য অর্থনীতির দেশগুলোর গ্রুপ ব্রিকসকে আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, তার দেশ মোটেও কর্তৃত্বপরায়ণ নয়, কারণ আধিপত্যবাদ চীনের ডিএনএতেই নেই।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের চলমান শীর্ষ সম্মেলনের শুরুতে শিয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়। তিনি আরও বলেন, বড় শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা, জোট করে দ্বন্দ্ব সৃষ্টির কোনো ইচ্ছাই তার দেশের নেই।

বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, যত প্রতিরোধই আসুক না কেন, ব্রিকস বাড়তে থাকবে।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, ইতিহাসের এক অস্থির সময় পার করছে বিশ্ব এবং চীন এ সময় সঠিক পক্ষেই রয়েছে।

তবে এ সম্মেলনে সশরীরে যোগ দেননি শি এবং এর কারণও স্পষ্ট নয়।

যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এ সম্মেলনে যোগ দিয়েছেন। এ ছাড়া অন্য আরও অনেক দেশের শীর্ষ নেতারাও সম্মেলনে যোগ দিয়েছেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্রিকস সম্মেলনে যোগদানের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

বর্তমানে ব্রিকসভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এ দেশগুলো পৃথিবীর মোট ৪০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। এ ছাড়া সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, আর্জেন্টিনা, মিসর ও বাংলাদেশ এ জোটে যোগদানে আগ্রহী।

এদিকে এ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরেই জোটে যোগদানে আবেদন করেছে ঢাকা।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা