× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কৃত নাইজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২২:১৪ পিএম

আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কৃত নাইজার

অভ্যুত্থান ঘটিয়ে জান্তার ক্ষমতা দখলের জেরে আফ্রিকান ইউনিয়ন (এইউ) থেকে বহিষ্কৃত হয়েছে নাইজার। জান্তা সরকার বৈধতা পেতে পারে এমন কার্যকলাপ থেকে সদস্য দেশগুলোকে বিরত থাকতে বলেছে আফ্রিকান ইউনিয়ন। 

সেখানে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি এইউ জোটের কোনো প্রতিষ্ঠান বা কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না বলেও জানানো হয়েছে।

২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতায় আসে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী সমর্থন দেয় তাতে। 

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বন্দি করার পাশাপাশি নির্বাচিত সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পশ্চিমা একাধিক দেশ ও আঞ্চলিক জোট ইকোওয়াস ওই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানায়। 

সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলে জানায় ইকোওয়াস, দিনক্ষণও চূড়ান্ত করে সম্প্রতি। এর পরপরই নাইজারের জান্তার পক্ষ থেকে তিন বছর সময় চাওয়া হয়। 


সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা