× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিসে দাবানলে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম

দাবানলে পুড়ে যাচ্ছে গ্রিসের ইভরস অঞ্চলের আলেকজান্দ্রোপলিস। সোমবার (২১ আগস্ট) তোলা। ছবি : সংগৃহীত

দাবানলে পুড়ে যাচ্ছে গ্রিসের ইভরস অঞ্চলের আলেকজান্দ্রোপলিস। সোমবার (২১ আগস্ট) তোলা। ছবি : সংগৃহীত

গ্রিসে দাবানলে পুড়ে প্রায় কয়লা হয়ে যাওয়া ১৮ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) উত্তর গ্রিসের ইভরস অঞ্চল থেকে উদ্ধার মরদেহগুলো অভিবাসনপ্রত্যাশীদের বলে ধারণা করা হচ্ছে। 

গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে বলেন, ’দাদিয়া জাতীয় পার্ক থেকে আগুনে পুড়ে যাওয়া ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইভরসের আভান্তাজ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই গ্রাম তুরস্ক থেকে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে প্রবেশের অন্যতম জনপ্রিয় পয়েন্ট।’ 

এমন এক সময়ে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবরটি এলো, যখন পুরো দক্ষিণ ইউরোপ দাবানলে পুড়ছে। গ্রিসের পাশাপাশি ইতালি, স্পেন ও পর্তুগালেও কয়েকদিন ধরে দাবানল চলছে। এসব দেশের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা মঙ্গলবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা