× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর চেষ্টায় উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১২:২৩ পিএম

অরবিটালে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রকল্পকে অগ্রাধীকার দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

অরবিটালে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রকল্পকে অগ্রাধীকার দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো আবারও একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এই ব্যাপারে জাপানকে অবহিত করেছে দেশটি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় জানিয়েছে, পিয়ংইয়ং জাপানকে পরিকল্পিত উৎক্ষেপণের বিষয়ে অবহিত করেছে। তবে কিশিদা তার সরকারকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে কাজ করার জন্য যেনো উত্তর কোরিয়ার পরিকল্পনাটি বাতিল করা যায়।

পাশাপাশি উত্তর কোরিয়াকে সংযম অনুশীলন করার ও স্যাটেলাইট উৎক্ষেপণ পরিচালনা করা থেকে বিরত থাকার অনুরোধও জানান তিনি।

জাপান কোস্ট গার্ড জানায়, স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ ২৪ ও ৩১ আগস্টের মধ্যেই হবে। এই উৎক্ষেপণ হলুদ সাগর, পূর্ব চীন সাগর ও ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্ব জলরাশিতে অনুষ্ঠিত হবে।

জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই উৎক্ষেপণকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে।

বিশ্লেষকরা বলেছেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ ও মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে চোল্লিমা-১ নামের রকেটের মাধ্যমে গোয়েন্দা স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা করেছিল দেশটি। কিন্তু রকেটের ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে তা সাগরে বিধ্বস্ত হয়।

এই পর্যন্ত সর্বমোট ছয়বার স্যাটেলাইট স্থাপনের চেষ্টা করেছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৬ সালে সর্বশেষ স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করছিল দেশটি।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা