× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৮:০০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম

চেরনিহিভে প্রায়ই হামলা চালায় রুশ সেনারা। ছবি : সংগৃহীত

চেরনিহিভে প্রায়ই হামলা চালায় রুশ সেনারা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ বছরের শিশুসহ ৭ জন নিহত হয়েছে এবং ১২ শিশুসহ ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ক্ষেপণাস্ত্র যখন আঘাত করে তখন হতাহতরা ধর্মীয় ছুটি উদযাপনের অংশ হিসেবে গির্জায় অবস্থান করছিল। এ ছাড়া একটি ইউনিভার্সিটি ভবন ও থিয়েটারও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন, যেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত গাড়ি ও অন্যান্য ধ্বংসাবশেষ দেখা গেছে এবং একটি মরদেহও অল্প সময়ের জন্য দেখা গেছে।

টেলিগ্রামে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে জেলেনস্কি লিখেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র চেরনিহিভ শহরের কেন্দ্রে একটি চত্বরে, পলিটেকনিক ইউনিভার্সিটিতে ও একটি থিয়েটারে আঘাত হেনেছে। এক সাধারণ শনিবারকে রাশিয়া ব্যথা ও ক্ষরিত দিনে পরিণত করেছে। মৃত আছে, আহত আছে।  

বেলারুশ সীমান্তবর্তী একটি শহর চেরনিহিভ। ইউক্রেনে সামরিক অভিযানের শুরুতে রাশিয়া দখল করলেও পরে ইউক্রেনীয় বাহিনী তা পুনরুদ্ধার করে।

এদিকে রাশিয়া জানিয়েছে, শনিবার ইউক্রেনীয় একটি ড্রোন দেশটির উত্তর-পশ্চিমের নভগোরদ অঞ্চলে থাকা সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এর ফলে সৃষ্ট আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।

ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভ এই ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

 

সূত্র : বিবিসি    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা