× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দিল জান্তার আদালত

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২ ১২:১৩ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১৪:১৫ পিএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক একটি আদালত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১২ অক্টোবর) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সামরিক শাসনের বিরোধিতাকারী এ নেত্রীর বিরুদ্ধে ঘুষ থেকে শুরু করে নির্বাচনে নিয়ম লঙ্ঘনসহ কমপক্ষে ১৮টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ প্রায় ১৯০ বছরের সাজা হতে পারে সু চির।

৭৭ বছর বয়সি নোবেলজয়ী এ নেত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। পাশাপাশি সব অভিযোগ অস্বীকারও করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা শাসক ক্ষমতা দখলের পর থেকে তাকে রাজধানী নেপিদোতে নির্জন কারাগারে রাখা হয়েছে। সেখানেই সামরিক আদালতে তার রুদ্ধদ্বার বিচার পরিচালিত হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সু চিকে সর্বশেষ এ সাজা দেওয়া হয়। দুটি অভিযোগে তিন বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি।

সেনাবাহিনীবিরোধীরা বলছেন, সু চিকে পরবর্তীতে রাজনীতিতে ফিরে আসতে বাধা দিতেই তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে। এ ছাড়া গত বছরের সেনা অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় থাকা জান্তা সরকারকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা থেকে সু চিকে বিরত রাখতেই এ বিচার কার্যক্রম চলছে বলে জানান তারা।

এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জান্তা মুখপাত্র। তবে তারা আগেই জানিয়েছিল, মিয়ানমারের আদালত স্বাধীন এবং গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মধ্যে বিচার করা হচ্ছে।

প্রবা/এনএস/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা