× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি যুবরাজ ও ইরানি মন্ত্রীর বৈঠক

সম্পর্ক ঠিক পথে পরিচালিত হওয়ার বিষয়ে আশাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ০৮:৩৯ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১১:১১ এএম

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান (বাঁয়ে) ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। শুক্রবার (১৮ আগস্ট) জেদ্দায়। ছবি : সংগৃহীত

ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান (বাঁয়ে) ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। শুক্রবার (১৮ আগস্ট) জেদ্দায়। ছবি : সংগৃহীত

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান শুক্রবার (১৮ আগস্ট) জেদ্দায় বৈঠক করেছেন। তাদের ৯০ মিনিটের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষ। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ দুটির সম্পর্ক ঠিক পথে পরিচালিত হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় পক্ষের নেতারা।

ইরানের আধসরকারি এক টেলিভিশনের বরাতে আল-মনিটর জানায়, উভয় পক্ষের মধ্যে বেশ ভালো, সরাসরি ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানায়, তারা উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে নানা দিক নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করেছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ পৌঁছান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান। রিয়াদেই তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন ফারহানের সঙ্গে বৈঠক করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘আমাদের সম্পর্ক সঠিক পথে এগোচ্ছে। এটা বেশ চমৎকার।’

মুহাম্মদ বিন সালমান (এমবিএস) ও আমির আবদুল্লাহিয়ান বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। গত মার্চে সাত বছর পর এ দুই দেশ নিজেদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। এ ক্ষেত্রে মধ্যস্থতা করে চীন। তা ছাড়া ২০১৭ সালে এমবিএস ক্রাউন প্রিন্স বা যুবরাজ হওয়ার পর তার সঙ্গে ইরানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বৈঠক।

সূত্র : আল-মনিটর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা