× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমধ্যসাগরের গ্যাসক্ষেত্র নিয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে ঐতিহাসিক সমঝোতা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৯:০৫ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৯:১১ পিএম

বিরোধপূর্ণ অঞ্চলে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

বিরোধপূর্ণ অঞ্চলে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

সাগরের গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মধ্যপ্রাচ্যের দেশ দুটির মধ্যে এ গুরুত্বপূর্ণ চুক্তির সম্মতিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরের কয়েকটি গ্যাসক্ষেত্র নিয়ে কয়েক বছর ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে বিবাদ চলছে। ২০২০ সাল থেকে দেশ দুটির বিবাদ মীমাংসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ‘কারিশ’ গ্যাসক্ষেত্র থেকে ইসরায়েলের গ্যাস উত্তোলনের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে দুপক্ষ প্রায় মুখোমুখি অবস্থানে চলে যায়। এ প্রেক্ষাপটে দুপক্ষের সম্মতি একটা বিশাল সুখবর। 

দুপক্ষের সম্মতিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, (সই হলে এ চুক্তি) ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করবে। 

আর সমুদ্রবিরোধের মীমাংসায় যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত প্রস্তাবকে’ ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করা হয়েছে লেবাননের রাষ্ট্রপতি কার্যালয়ের এক বিবৃতিতে। এতে বলা হয়, আশা করি শিগগির আমাদের (লেবানন ও ইসরায়েল) মধ্যে চুক্তি সই হবে।

জানা গেছে, চলতি মাসের শুরুতে ইসরায়েল ও লেবাননের সমুদ্রবিরোধ মীমাংসার জন্য চূড়ান্ত প্রস্তাবটি দেয় যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক দূত আমোস হোচস্টাইন। ইসরায়েল প্রস্তাবটি মেনে নেয়। লেবানন প্রস্তাবটি কিছুটা সংস্কারের দাবি জানায়। 

প্রবা/টিএ/টিই


 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা