× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় ৮ জন নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম

বিচক্র্যাট মডেল ৩৯০  এর একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

বিচক্র্যাট মডেল ৩৯০ এর একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৬ যাত্রী ও ২ জন ক্র নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশটির সেলাঙ্গর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

এক বিবৃতিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিচক্র্যাট মডেল ৩৯০ (প্রিমিয়ার ওয়ান) উড়োজাহাজটি সেলাঙ্গর রাজ্যের ইলমিনা শহরের কাছে বিধ্বস্ত হয়। এটি পর্যটন নগরী ল্যাংকাউই থেকে উড্ডয়ন করে।

তাৎক্ষণিকভাবে আরোহীদের পরিচয় জানা যায়নি। পরবর্তীতে বিধ্বস্ত বিমান বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

সূত্র : রয়টার্স




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা