× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুকুরের সঙ্গে যৌনাচার, ৭ বছর শাস্তি হতে পারে দম্পতির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২৩:১২ পিএম

ক্রিস্টাল মে হোয়ার ও তার স্ত্রী জে ওয়েড ওয়েইনস্ট্রার। ছবি : সংগৃহীত

ক্রিস্টাল মে হোয়ার ও তার স্ত্রী জে ওয়েড ওয়েইনস্ট্রার। ছবি : সংগৃহীত

স্বভাবতই অনেকে কুকুর পছন্দ করেন। বিশ্বস্ত হিসেবে প্রাণীটির আলাদা কদর রয়েছে। আস্থার প্রতিদান দিয়ে কুকুরও জনপ্রিয়তার মাত্রা তুঙ্গে রেখেছে। ফলে প্রতিদিনই কুকুর পোষা পরিবারের সংখ্যা বাড়ছে। কিন্তু একটি পরিবার এই প্রাণীর সঙ্গে নির্দয় ও নির্মম আচরণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

স্বামী-স্ত্রী দুই কুকুরের সঙ্গে যৌন কার্যকলাপে জড়িত হয়েছে। শুধুই তাই নয়, এর ভিডিও ধারণ করেছে তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছে তাদের। পরে তারা জামিন পেয়েছে।

ঘটনাটি অস্ট্রেলিয়ার। কুইন্সল্যান্ডের ৩৭ বছর বয়সি ক্রিস্টাল মে হোয়ার এবং তার স্ত্রী ২৮ বছর বয়সি জে ওয়েড ওয়েইনস্ট্রার বিরুদ্ধে পশু নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের সাত বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে আইনজীবী।

এজাহারে বলা হয়েছে, দুই কুকুরের সঙ্গে ২০২১ সালের অক্টোবর, মার্চ, মে ও জুনে এবং ২০২২ সালের অক্টোবরে যৌনাচারে লিপ্ত হয় তারা। এসব ঘটনা কুইন্সল্যান্ডের সারিনা অঞ্চলে ঘটেছে, যেখানে ওই দম্পতি বাস করে।

কর্মকর্তারা বলছেন, চলতি বছরের শেষে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা