× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজারের ১৭ সেনা সন্ত্রাসী হামলায় নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৫৮ পিএম

নাইজার সেনারা ইফেরোয়ানের মরুভূমিতে টহল দিচ্ছেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

নাইজার সেনারা ইফেরোয়ানের মরুভূমিতে টহল দিচ্ছেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

নাইজার সেনাবাহিনীর অন্তত ১৭ সদস্য অজ্ঞাত এক সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন। একই হামলায় আহত হয়েছেন আরও ২০ সেনা। অন্যদিকে সেনাদের পাল্টা হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছেন। 

নাইজারের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেশী দেশ মালি সীমান্তের কাউডুগউ শহরে এ ঘটনা ঘটেছে। তবে কোন দিন ঘটনা ঘটেছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয়। ক্ষমতাচ্যুত করা হয় প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে। এরপর উল্লিখিত হামলা ছিল সবচেয়ে বড় ঘটনা। 

২০২০ সাল থেকে প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থান হয়েছে। পশ্চিম আফ্রিকার এই তিন দেশের সাহেল অঞ্চলে এক দশক ধরে ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে। তারা এসব দেশে ইতঃপূর্বে বড় ধরনের হামলা চালিয়েছে। 

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা